ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর শ্লোগান দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Shamol Bangla Ads

এই মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হককে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। তিনি আরও জানান, মানহানিকর ও উস্কানিমূলক শ্লোগান দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের হয়েছে। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৩১ আগষ্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ওই মিছিলে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর শ্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।

Need Ads