প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন। ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ময়মনসিংহের সর্বস্তরের জনগণের প্রিয়মুখ এফবিসিসিআই সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি। তিনি এর আগেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সফর করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী, এফবিসিসিআই প্রেসিডেন্ট, আমিনুল হক শামীম সিআইপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি মোঃ ইমরান ওমর, ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।




