শেরপুরে জেলা আনসার ভিডিপির নবনির্মিত গেইট ও আনসার ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। ২৩ আগস্ট সোমবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে নবনির্মিত এ গেইট ও আনসার ব্যারাকের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসপি, এনডিসি, পিএসসি। পরে তিনি আনসার ব্যারাক পরিদর্শন করেন।

এ সময় শেরপুরের পুলিশ সুপার শেরপুর মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আনসার কমান্ড্যান্ট মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, টিআই-১ মো. জাহাঙ্গীর আলম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ জেলা পুলিশ ও জেলা আনসারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
























