ads

মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

খবর টি পড়েছেন : ১৯৯
নকলায় ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় চারটি জীবিত তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ২৩ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার ধনাকুশা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত লোকমান স্থানীয় মো. মমতাজ উদ্দিনের ছেলে।মঙ্গলবার নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নকলা উপজেলার ধনাকুশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা চারটি জীবিত তক্ষকসহ লোকমান হাসানকে হাতেনাতে আটক করা হয়। পরে রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আটককৃত লোকমান ও জব্দকৃত তক্ষক নকলা থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব। চারটি তক্ষকের মধ্যে একটি ১৪ ইঞ্চি, একটি ১৩ ইঞ্চি ও বাকি দুটি ছয় ইঞ্চি করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃত লোকমান হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আনসার ভিডিপির নবনির্মিত গেইট ও আনসার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads