ads

সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে বাগাছাস’র মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি খ্রিস্টানপাড়ায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। ২৩ আগস্ট সোমবার দুপুরে বাগাছাস শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে শেরপুর শহরের রঘুনাথবাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

এতে বক্তব্য রাখেন বাগাছাস’র কেন্দ্রীয় সভাপতি লিংকন দিপ্রা, আদিবাসী নেত্রী কেয়া নকরেক, জীবন ম্রং ও কাঞ্চন মারাক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে রোহিঙ্গাদের আশ্রয় হয়, ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প হয়। কিন্তু আমরা আদিবাসীরা যুগ যুগ ধরে পাহাড়ে জঙ্গলে বাস করে আসছি, আমাদের স্থায়ী আবাসন হয় না। আমাদের ঘরবাড়ি, ফসলের কোন নিরাপত্তা নেই। দুষ্কৃতকারীরা আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, ফসল কেটে নেয়। আমরা নিরাপদহীন।

বাগাছাস’র কেন্দ্রীয় সভাপতি লিংকন দিপ্রা শ্রীবরদীর ক্ষতিগ্রস্ত পাঁচটি গারো পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানান। এ সময় বাগাছাস’র শ্রীবরদী ও নালিতাবাড়ী শাখার নেতৃবৃন্দসহ জেলার অন্যান্য আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ বিষয়টি নিয়ে বনবিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে কি করা যায় সেটি দেখবে বলে জানান।
উল্লেখ্য, গত ১২ আগস্ট বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে অবৈধভাবে বনের সম্পত্তি দখলের অভিযোগে বালিজুড়ি রেঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পাঁচ আদিবাসীর চাষকৃত ফলজ ও সবজি বাগান কেটে দেয়।

Need Ads