ads

সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিষধর সাপের কামড়ে নিলুফা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট রবিবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকার ওই ঘটনা ঘটে। নিহত নিলুফা স্থানীয় আয়াতুল্লার স্ত্রী ও ৩ সন্তানের জননী।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার বিকেলে নিলুফা ইয়াসমিন গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। নিলুফার চিৎকারে স্বজনেরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিলুফা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads