ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১

খবর টি পড়েছেন : ১৯৫
শেরপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৭৪ জনের। এছাড়া জেলায় নতুন করে আরও ৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩ হাজার ৬২৭ জন। ২ আগস্ট সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, জেলায় মোট ২৩৩টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ১৩ জন, নকলা উপজেলায় ৯, ঝিনাইগাতীতে ৬ জন ও শ্রীবরদীতে ১২ জন রয়েছেন। শনাক্তের হার ২৬.৩৩ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৬২৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮৯৩ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪৮ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫২ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জেলায় আশঙ্কাজনক হারে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিআরডিবি’র উদ্যোগে প্রণোদনা ঋণের চেক বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে গণটিকার আওতায় আসছেন আরও ১ লক্ষ মানুষ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads