‘এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’- প্রতিপাদ্যাকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরবিডিবি’র উদ্যোগে প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। ২ আগস্ট সোমবার দুপুরে পউপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ওই ঋন বিতরণ করেন।
এ উপলক্ষে বিআরডিবি’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর বিআরডিবি’র উপ-পরিচালক মুহাম্মদ বুরহান উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহম্মদ আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার প্রমুখ।
এদিন বিভিন্ন পর্যায়ের সমিতির সদস্যদের মধ্যে ২ জন মৎস্য চাষী ও ১ জন ফার্ণিচার ব্যবসায়ীর প্রত্যেকের মাঝে ১ লক্ষ টাকা করে প্রণোদনার ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া বোরং তৈরি, গাভী পালন, মুদি দোকানী, কাপড় ব্যবসায়ী ও মেশিনারী যন্ত্রাংশ ব্যবসায়ীসহ ১৬ জনের মাঝে মোট ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হবে।









