ads

শনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন, আটক ২

খবর টি পড়েছেন : ১৬৯
নকলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন, আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজি মিয়া (৫৫) নামে এক কৃষক খুন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের মধ্য বাউশা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় মৃত ইয়ার মাহমুদের ছেলে। এদিকে এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবত নিহত আজি মিয়াদের সাথে প্রতিবেশি ইসমাইল, লিখন, সজিব, মজিদ, শওকত গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৯টার দিকে প্রতিবেশি ইসমাইলের ছাগলে নিহত আজি মিয়ার সুপারি গাছের পাতা খেয়ে ফেললে দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের আঘাতে আজি মিয়ার মৃত্যু হয়। আজি মিয়ার মেয়ে মাহমুদা পিতাকে বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলের স্ত্রী শিলা (২০) ও মিলনের স্ত্রী ইতি বেগম (৩৫) কে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মিভূত : প্রায় ২০… পরবর্তী সংবাদ রাত পোহালেই শেরপুর ও শ্রীবরদী পৌরসভার ভোট :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads