ads

শুক্রবার , ১২ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মিভূত : প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

খবর টি পড়েছেন : ১৩৮
শেরপুরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মিভূত : প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার তারাকান্দি বাজারে ওই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তারাকান্দি বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর রাত ১২টার দিকে এলাকাবাসী বাজারের মনিহারি ব্যবসায়ী জালাল উদ্দিনের বন্ধ দোকান থেকে আগুনের শিখা ও ধোয়া বের হতে দেখেন। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরও ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে সোহাগ মেশিনারীজ, সুমন বস্ত্রালয়, মমতাজ স্টোর ও নাসিম হোমিও হলসহ পাঁচ দোকান পুড়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। পরে সংবাদ পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী আধারের নির্বাচনী ইশতেহার… পরবর্তী সংবাদ নকলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads