ads

বুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ও শ্রীবরদীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১ পৌর মেয়র, ৫ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুর ও শ্রীবরদীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১ পৌর মেয়র, ৫ কাউন্সিলর প্রার্থীর জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ও শ্রীবরদী পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ১ মেয়র ও ৫ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ শেরপুর পৌরসভায় নির্বাচনী আচরণ বিধি ২০১৫ এর ২১(১) ধারা লঙ্ঘনের দায়ে ৩১ (১) ধারা মোতাবেক অতিরিক্ত প্রচার মাইক ব্যবহার করায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ পলাশ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (উট পাখি), ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী (আনারস) ও চশমা প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রচারকদের প্রচারককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। পরে দণ্ডিত ওই প্রচারকরা ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা টাকা পরিশোধ করেন।
এদিকে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রীবরদী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ঝিনাইগাতী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন এবং শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী পৌর শহরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টারে শ্বশুর ও স্বামীর নাম লেখার দায়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী রাজিয়া খাতুনের নিকট থেকে ৩ হাজার টাকা এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজাহান কবিরকে প্রচার গাড়িতে ব্যানার ও পোস্টার ব্যবহার করার দায়ে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা… পরবর্তী সংবাদ শেরপুরে পৌর নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা-কর্মীদের হুমকির প্রতিবাদে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads