স্টাফ রিপোর্টার ॥ ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যে, টেকসই উন্নয়ন-সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে মুজিববর্ষে চতুর্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ তুলশীমালায় আয়োজিত ওই অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু ও ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া।
ওইসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার, জেএন্ডএস গ্রুপের নির্বাহী কর্মকর্তা আলমগীর কিবরিয়া সঞ্চয়সহ খাদ্য উৎপাদন খামারী, হোটেল রেস্তোরার প্রতিনিধি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
























