স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সর্ববৃহৎ ব্যবসায় সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কার্যকরী-কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে বিদায়ী সভাপতি মো. আবু বাহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এসএম আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম নতুন কমিটিকে দায়িত্ব অর্পণ ও বিদায়ি কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

ওইসময় উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, নবাগত সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খাঁন মক্কু, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আলহাজ্ব আবু হেলাল খাঁন, সাইফুল ইসলাম সেজু প্রমুখ বক্তব্য রাখেন।
























