ads

বুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২০৯
ঝিনাইগাতীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপাের্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মমিন আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে ওই ঘটনা ঘটে। মমিন আলী ওইগ্রামের ছাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওইগ্রামের ট্রলিচালক আব্দুল মান্নান তার ট্রলিতে বালু ভর্তি করে একই গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে যাচ্ছিল। ওইসময় পিছন থেকে মমিন আলী দৌড়ে বালু ভর্তি ট্রলিতে উঠতে চেষ্টা করে ছিটকে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আহত মমিন আলীকে উদ্ধার করে ট্রলিচাল আব্দুল মান্নান ও প্রতিবেশীরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ মমিন আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পরবর্তী সংবাদ শেরপুর জেলায় প্রাথমিকে ঝরে পড়েছে ৩০ হাজার ২৭৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads