ads

সোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন ও নীল কাগজে সাক্ষর নিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে নাঈম হাসান রুবেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জানুয়ারি রবিবার রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের গোলকামারিয়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক রুবেল স্থানীয় ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের বাসিন্দা এক তরুণীকে (১৯) পার্শ্ববতী এলাকার নাঈম হাসান রুবেল দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১২ আগস্ট ওই তরুণীকে ধলা ইউনিয়নের কাজী আব্বাছ উদ্দিন আহমেদের অফিসে নিয়ে একটি নীল কাগজে সাক্ষর নেয় এবং নোটারী পাবলিক অফিসে গিয়ে এফিডেভিট করে বিয়ের ঘোষণা দেয়। পরে ওই তরুণীকে রুবেল তার বাসায় নিয়ে যায় এবং প্রায় ১৮ দিন বাসায় রেখে শারীরিক মেলামেশা করে। এরপর ওই তরুণীকে গালি-গালাজ করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে রুবেল জানায়, সে ওই তরুণীকে বিয়ে করেনি। পরে তরুণীর বাবা কাজী অফিসে গিয়ে বিয়ের কাবিননামা চাইলে কাজী আব্বাছ উদ্দিন বিয়ে পড়াননি বলে অস্বীকার করেন। পরে ওই তরুণী বাদী হয়ে গত ২৪ জানুয়ারি শেরপুরের আদালতে নাঈম হাসান রুবেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর গতকাল রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈমকে গ্রেফতার করে।
এদিকে নীল কাগজে সাক্ষর নেওয়ার অভিযোগের বিষয়ে ধলা ইউনিয়নের কাজী আব্বাছ উদ্দিন বলেন, তারা আমার কাছে এসেছিল, আমি ওই বিয়ে পড়াইনি। নোটারী পাবলিক অফিসে তারা কিভাবে বিয়ের ঘোষণা দিয়েছে সেটা তাদের বিষয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে… পরবর্তী সংবাদ শেরপুরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads