ads

রবিবার , ৩১ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ৩১ জানুয়ারি রবিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নন্নী বাইগরপাড়া গ্রামের মিস্টার আলীর ছেলে মামুন মিয়া (২৫) মারা যায়। এর আগে সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত অন্যরা হলেন নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী (২৫), রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের তায়েব আলীর ছেলে সেলিম (২৫), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০), কেতু মিয়ার ছেলে লাল মিয়া (৩৫) ও তিনআনী ঘুটুরাপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মান্নান (৫৮)। এতে এ দুর্ঘটনায় একমাত্র বেঁচে রইল নিহত রোকসানার মেয়ে শিশু রুমি (৭)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল পৌণে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। গুরুতর অবস্থায় মামুন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাতে সেও মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,  ঘাতক ট্রাক ও সিএনজিটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আ’লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্তকে অবৈধ দাবি… পরবর্তী সংবাদ শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ,…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads