ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাত পোহালেই নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোট ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৬২
রাত পোহালেই নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোট ॥ সকল প্রস্তুতি সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ রাত পোহালেই আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার তৃতীয় ধাপের শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ২৯ জানুয়ারি শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো প্রায় শেষ করেছে। তবে ব্যালট পেপার যাবে শনিবার সকালে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনের দিন ২ প্লাটুন বিজিবি, র‌্যাাব, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

Shamol Bangla Ads

নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হাফিজুর রহমান লিটন, বিএনপির ধানের শীষ প্রতীকের এনামুল হক রিপন, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মিজানুর রহমান মিজান ও জগ প্রতীকের আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এ পৌরসভায় ২৭ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ রয়েছে ১৩ হাজার ৮ জন, নারী ১৪ হাজার ১৫১ জন। আর নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবু বক্কর সিদ্দিক বাক্কার ও বিএনপির ধানের শীষ প্রতীকের আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন অংশ নিচ্ছেন। এ পৌরসভায় ২২ হাজার ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ রয়েছে ১০ হাজার ৬৩১ জন আর নারী ১১ হাজার ৫০২ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র প্রার্থী আধার পরবর্তী সংবাদ বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব হলেন শেরপুরের আবদুল মজিদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads