ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব হলেন শেরপুরের আবদুল মজিদ

খবর টি পড়েছেন : ১৪২
বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব হলেন শেরপুরের আবদুল মজিদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন যুগ্ম মহাসচিব শেরপুরের কৃতি সন্তান আবদুল মজিদ। ২৮ জানুয়ারি বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
জানা যায়, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পদে যোগ দিতে ২৭ জানুয়ারি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে ২৬ জানুয়ারি শাবান মাহমুদ বিষয়টি বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালকে লিখিতভাবে অবহিত করেছেন। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার এক অফিস নোটিশে ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন মোল্লা জালাল। এদিকে ২৯ জানুয়ারি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা শেরপুরের সন্তান আবদুল মজিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক ছিলেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সাংবাদদাতা সমিতি’-ডিক্যাব’ এর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া পেশাগত দিক থেকে দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কূটনীতি বিষয়ক সাংবাদিকতার পাশাপাশি আবদুল মজিদ প্রতিষ্ঠা করেন দেশের সর্বপ্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল দি ঢাকা ডিপ্লোম্যাট। বর্তমানে নিউজ পোর্টালটি সম্পাদনা করছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাত পোহালেই নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোট ॥… পরবর্তী সংবাদ নকলা ও নালিতাবাড়ী পৌরসভার নির্বাচনে পুলিশের নিরাপত্তা বিষয়ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads