ads

বুধবার , ২০ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী ও ঝিনাইগাতীতে ৫ম শ্রেণিপড়ুয়া ২ শিশুর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৭০
শ্রীবরদী ও ঝিনাইগাতীতে ৫ম শ্রেণিপড়ুয়া ২ শিশুর আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতীতে পৃথক ঘটনায় অভিমান করে ৫ম শ্রেণিপড়ুয়া ২ শিশু আত্মহত্যা করেছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার শিশুদের নিজ নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামের হাদিউল ইসলামের মেয়ে ও ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা মনি প্রথার (১১) বড়বোন তাকে খেলাধূলা করতে নিষেধ করায় সে অভিমানে বসতঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন প্রথাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার আজিজ মিয়ার কন্যা ও ৫ম শ্রেণির ছাত্রী লিপি আক্তার (১১) বড় বোনের সাথে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, সহোদর বড় বোন লিপার সাথে মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে ঝগড়া ও মারামারির ঘটনা নিয়ে অভিমান করে সবার অজান্তে নিজেদের ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ছোট বোন লিপি। পরে পরিবারের লোকজন টের পেয়ে লিপিকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা ॥… পরবর্তী সংবাদ শেরপুরে বিষমুক্ত সবজি বিক্রিতে আলাদা বিক্রয়কেন্দ্র দাবি কৃষকদের

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads