ads

মঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা ॥ ২ প্রার্থীর বাতিল

খবর টি পড়েছেন : ৩০৬
শেরপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা ॥ ২ প্রার্থীর বাতিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাধারণ সদস্য পদে ৪ ও সংরক্ষিত সদস্য পদে ২ জনের প্রার্থীতা বাতিল

স্টাফ রির্পোটার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীপদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে । ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মেয়র পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ওই তথ্য নিশ্চিত করেন। মেয়র পদে বৈধ প্রার্থীরা হচ্ছেন, গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (আ’লীগ),এডভোকেট রফিকুল ইসলাম আধার (আ’লীগ বিদ্রোহী), এবিএম মামুনুর রশিদ পলাশ (বিএনপি) এডভোকেট আব্দুল মান্নান (বিএনপি বিদ্রোহী), প্রকৌশলী আতাউর রহমান (স¦তন্ত্র) ও আনোয়ার সাদাত সুইট (সতন্ত্র)।

অন্যদিকে, মামলার তথ্য গোপনের কারণে স্বতন্ত্র প্রার্থী আরিফ রেজা ও ত্রুটিজনিত কারণে আল-আমিনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়।
এদিকে সাধারণ আসনের মোট ৫৭ সদস্য পদের মধ্যে ৫৩ জনের প্রার্থীতা বৈধ ও ৪ জনের প্রার্থীতা বাতিল এবং সংরক্ষিত আসনের মোট ১৮ প্রার্থীর মধ্যে ১৬ জনের প্রার্থীতা বৈধ ও ২ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাইকালে অন্যান্যের মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং মেয়র প্রার্থীদের প্রস্তাবক-সমর্থকগন উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে লিগ্যাল এইডের প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদী ও ঝিনাইগাতীতে ৫ম শ্রেণিপড়ুয়া ২ শিশুর আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads