শেরপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকগণের সাথে মতবিনিময়

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকগণের সাথে মতবিনিময়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) শিক্ষার গুণগত মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক যোগাযোগ সুদৃঢ়করণের লক্ষ্যে অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার সকালে প্লেস সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও প্লেস প্রেসিডেন্ট মোঃ হাসান নাহিদ চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংক সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল।
প্লেসের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাক শেরপুরের সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী কাজী মোনালিসা মারিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মামুদুল হাসান ফেরদৌসসহ শিক্ষার্থী অভিভাবকগণ।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন মেয়রপ্রার্থী আধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads