ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৬
ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া শুক্রবার রাত ৮ টার দিকে ভারত থেকে চোরাই পথে রাংটিয়া সীমান্ত এলাকা হয়ে মদ আমদানী করছিল। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে সুজন মিয়াকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাল্যবিয়ের অপরাধে কনের মায়ের অর্থদন্ড পরবর্তী সংবাদ শেরপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকগণের সাথে মতবিনিময়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads