স্টাফ রিপোর্টার, শ্রীবরদী : প্রার্থনা,কেক কাটা, কীর্তন,প্রীতিভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক আর খেলাধূলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে ৭টি গীর্জায় উদযাপন হয়েছে খ্রিষ্টানধর্মালম্বীদের শুভ বড়দিন। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বড়দিনের নানানকর্মসূচী। প্রার্থনা শেষে শুরু হয় কীর্তন। করোনার হাত থেকে রক্ষা ও দেশবাসীদের মঙ্গল কামনায় কীর্তন চলে রাত ১১টা পর্যন্ত। শুক্রবার সকালে গীর্জাগুলোতে অনুষ্ঠিত হয় প্রার্থনা।

উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা জানান, হারিয়াকোনা গীর্জায় প্রার্থনা পরিচালনা করেন বীরমুক্তি যোদ্ধা পাষ্টার আষীস চিশিম। পরে মাঠে চার্জ সম্পাদক প্রা হয় সকলের মঙ্গল কামনায় মোমবাতি প্রজ্জলন কীর্তন পরিবেশন করা হয়।























