স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রাক-নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার শহরের বিভিন্ন মহল্লায় ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে নিজের গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় তিনি ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের দিঘারপাড় মহল্লার একাংশের ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।

গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, কৃষকলীগ নেতা এসআরডি আলম, আনোয়ার শাহাদাত জামান, শামীম হোসেন, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, রবিন মিয়া, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, জাকির হোসেন জিহাদ, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুখ উপস্থিত ছিলেন।























