ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভোটারদের ঘরে ঘরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধার

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরে ভোটারদের ঘরে ঘরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার শহরের বিভিন্ন মহল্লায় ভোটারদের ঘরে ঘরে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় তিনি ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের ঢাকলহাটী মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।

Shamol Bangla Ads

গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, মাছুদুল আলম সরকার, মোকাম্মেল হক কুসুম, সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, আরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা এসআরডি আলম, আনোয়ার শাহাদাত জামান, রফিক মুন্সী, শামীম হোসেন, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, রবিন মিয়া, জাহাঙ্গীর আলম কোকিল, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, জাকির হোসেন জিহাদ, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পোশাক বাড়ি নামে আধুনিক কাপড়ের দোকান উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads