স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ এর পূর্ণাঙ্গ কমিটি, আন্তঃপরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার ঝিনাইগাতীর স্থানীয় মিল মালিক সমিতির সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ কো-অর্ডিনেটর ও শেরপুর জেলার চেয়ারম্যান নূর-ই আলম চঞ্চল।

ঝিনাইগাতী উপজেলার নব-নির্বাচিত সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে সংস্থার গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, ‘আমাদের আইন’ এর ময়মনসিংহ বিভাগের সাব-কো-অর্ডিনেটর ও শেরপুর জেলার সাধারন সম্পাদক নাজমুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কো-অর্ডিনেটর আবুজর আল-আমিন, সহ-সাধারন সম্পাদক শান্ত রায়, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জাহাঙ্গীর, শেরপুর সদর উপজেলার সভাপতি মনিরুজ্জামান মনির, শহর কমিটির সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল প্রমূখ। সভায় ফজিলা জাহান শারমীনকে সভাপতি ও আলমগীর হোসাইনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য ঝিনাইগাতী উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়। নব-নির্বাচিত কমিটিকে জেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন নব-নির্বাচিত সাধারন সম্পাদক আলমগীর হোসাইন। আলোচনা শেষে সংস্থার নেতৃবৃন্দগণ ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে ঘুরে ঘুরে ফ্রি মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিহিতদের একটি করে ফুল প্রদান করেন।
























