ads

সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শেরপুরে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার সকালে শেরপুর সদর থানার আয়োজনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানমালা পালনের অনুরোধ জানান। তিনি আরও জানান, উৎসব চলাকালে প্রতিটি চার্চে পোষাকধারী ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় সদর উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সহ-সভাপতি মানুয়েল রেমা, সাধারণ সম্পাদক সুদর্শন মারাক, সদর উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান ডেনিসন দুলাল মারাক, নাগপাড়া এ.জি চার্চের সভাপতি পাষ্টার রাসেল অধিকারী, চরশ্রীপুর ক্যাথলিক চার্চের সভাপতি বেঞ্জামিন মারাক, সাধারণ সম্পাদক রেখা ডিব্রু, কসবা ক্যাথলিক চার্চের সভাপতি অখিন্দ্র চিরাণ ও সাধারণ সম্পাদক রাফায়েল চিরাণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের গারো পাহাড়ে চা চাষের ওপর হাতে কলমে… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় পুলিশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads