ads

সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে থাকা ১৪টি ভাস্কর্য ও ম্যুরালে পুলিশী প্রহরা বসানো হয়েছে। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পৌরসভার পক্ষ থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

Shamol Bangla Ads

জানা যায়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। ওই ঘটনাটা ঘটার পর সারাদেশের ন্যায় শেরপুরেও ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়। নকলা পৌর শহরের গড়েরগাও মোড়ে গিয়ে ম্যুরাল চত্ত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয়, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও বঙ্গবন্ধুর ম্যুরালের সামনেও পাহারা দিচ্ছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এজন্য নিরাপত্তার স্বার্থে জেলার সকল ভাস্কর্য ও ম্যুরালে পুলিশ প্রহরা বসানো হয়েছে। সেই সাথে টহলও জোরদার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় পোশাক বাড়ি নামে আধুনিক কাপড়ের দোকান উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads