ads

রবিবার , ২০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি ২০ ডিসেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের চাপাতলী মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।

Shamol Bangla Ads

গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, মোকাম্মেল হক কুসুম, সুলতান মাহমুদ সুজন, রেজওয়ান আকন্দ টিটু, সাইফুল ইসলাম বাবুল, শিক্ষক মাহবুব হাসান রুবেল, কৃষকলীগ নেতা এসআরডি আলম, জুলহাস উদ্দিন, আনোয়ার শাহাদাত জামান, রফিক মুন্সী, শামীম হোসেন যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, রবিন মিয়া, জাহাঙ্গীর আলম কোকিল, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সাদ্দাম সরকার, জাকির হোসেন জিহাদ, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘দেশ রূপান্তর’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ নকলায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি ও চাঁদা দাবি,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads