স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী থেকে বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার দে পরলোক গমন করেছেন। ১৯ ডিসেম্বর শনিবার রাতে শেরপুর শহরের রাজবল্লভপুর এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের আদিবাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

রবিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর শেরী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু গভীর শোক প্রকাশ করেছেন।
























