ads

রবিবার , ২০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু সামিউল হত্যায় মা ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

খবর টি পড়েছেন : ২৪৪
শিশু সামিউল হত্যায় মা ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে পাঁচ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার ঘটনায় মা আয়েশা হুমায়রা ওরফে এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ২০ ডিসেম্বর রবিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দু’জনই বর্তমানে পলাতক। আর মামলার বাদী সামিউলের বাবা কে আর আজম বিচার চলাকালেই মারা গেছেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, এশা ও বাক্কুুর সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় শিশু সামিউলকে তারা হত্যা করেন। রাষ্ট্রপক্ষ এ মামলা প্রমাণে সক্ষম হয়েছে। এমন কাজ তারা করেছে, যে জন্য যাবজ্জীবন কারাদণ্ড পর্যাপ্ত নয়, সেজন্য তাদের মৃত্যদণ্ড দেওয়াই সমীচীন।

Shamol Bangla Ads

মামলার বিবরণে জানা গেছে, শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে এশার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন শিশু সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে রাখা হয়। এরপর ২৪ জুন লাশ বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়া হয়। সামিউল নবোদয় হাউজিংয়ের গ্রিনউড ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি মাধ্যমে প্লে গ্রুপে পড়তো। এই ঘটনায় নিহত শিশুর বাবা কে এ আজম বাদী হয়ে ওইদিনই আদাবর থানায় হত্যা মামলা করেন। এশা ও বাক্কু হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে ২০১২ সালের ২৫ অক্টোবর এশা ও বাক্কুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলা বিচার চলাকালে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর আদর্শ সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই : পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৫…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads