শ্যামলবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিশ্বে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ছড়িয়ে দিতে চাই। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টিতে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। এসব কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ তুলে ধরা হচ্ছে। সেখানে রাখা তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশকে এক সময় দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে সবাই চিনত। তবে এখন আর সেদিন নেই। এখন বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আনতে চাই।




















