ads

রবিবার , ২০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ছাড়াল

খবর টি পড়েছেন : ১৫৩
দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ছাড়াল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৮০ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭১৩ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০ ডিসেম্বর রবিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩০ লাখ ৭৫ হাজার ৬৮০টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ২৮ শতাংশ। নতুন যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ এবং নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশু সামিউল হত্যায় মা ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ করোনায় মারা গেলেন কবি মনজুরে মওলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads