ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিরোপার স্বাদ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

খবর টি পড়েছেন : ১৭৮
শিরোপার স্বাদ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শুক্রবার রাতে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। এদিন ৭০ রানের এক বীরোচিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। শিরোপার স্বাদ নেয়ার পাশাপাশি ফাইনাল সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
শিরোপা জেতার পর এর প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ বলেন, এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না আমার। এমনটা বলাই স্বাভাবিক। কারণ এই প্রথম খুলনাকে শিরোপা এনে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন মৌসুমে খুলনার হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ। একটি মৌসুমে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তবে দলকে শিরোপা এনে দিতে পারেননি তিনি। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সফলতা ধরা দিল।

Shamol Bangla Ads

শিরোপা জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলার, ব্যাটসম্যান ও বিশেষ করে ফিল্ডাররা যেভাবে তাদের সব ঢেলে দিয়েছে তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি।’
ফাইনালে নিজের অপরাজিত ৭০ রানের ইনিংস বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি অনেক খুশি যে ফাইনালে অবদান রাখতে পেরেছি। এরপরই দলের অভিজ্ঞ সতীর্থকে ধন্যবাদ জানান খুলনার অধিনায়ক। তিনি বলেন, দলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ম্যাশকে (মাশরাফি)। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। তাকে পেয়ে আমি খুবই খুশি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ লজ্জার ব্যাটিং বিপর্যয়, নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর… পরবর্তী সংবাদ এমপিএল শুরু হচ্ছে সোমবার : মুজিব শতবর্ষে ময়মনসিংহে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads