স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ অব্যাহত রয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের কসবা ভাটিপাড়া, কাঠগড় ও গারোটিলা মহল্লায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি তাদের সহযোগিতা ও রায় প্রত্যাশা করেন।

গণসংযোগকালে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, শিক্ষক মাহবুব হাসান রুবেল, আবু জাফর, আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ আশরাফুজ্জামান, সেলিম মাস্টার, আইনজীবী নেতা এডভোকেট তাজুমুল ইসলাম, জুলহাস উদ্দিন, সমাজসেবক সুলতান মাহমুদ সুজন, হুমায়ুন কবীর, মোকাম্মেল হক কুসুম, আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, আনোয়ার শাহাদাত জামান, আদিবাসী নেতা সুদর্শন মারাক, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন।
























