স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপির অংশ গ্রহণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওইসময় সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। ওইসময় সকল মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায়, মোনাজাত ও প্রার্থনা করা হয়।
























