স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের উত্তর গৌরীপুর এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, অবহেলিত উত্তর-পশ্চিম অঞ্চলের উন্নয়নে এলাকার কর্ণধার জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ দলের একটি বৃহৎ গণতান্ত্রিক অংশের সমর্থন নিয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এজন্য তিনি সকলকে লোভ-লালসা ও দলমতের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালে উপস্থিত সকলেই দু’হাত তুলে সম্মতি ও সমর্থন প্রকাশ করেন।

স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহ আলীর সভাপতিত্বে জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও শেরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান, বিশিষ্ট সমাজসেবক ও শাপলাচত্ত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুর মামুদ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আক্রামুজ্জামান, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, বিশিষ্ট সমাজসেবক মাছুদুল আলম সরকার ও আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী, আলহাজ্ব শওকত আলী, যুবলীগ নেতা মোশারফ হোসাইন বুলবুল, মনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান মুক্তা, শিক্ষক এরশাদুজ্জামান রুবেল, শাহিনুর রহমান পনির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনির হাসান।
বক্তারা অবহেলিত উত্তর-পশ্চিম এলাকার উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধ হয়ে এডভোকেট আধারের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনসভায় যুবলীগ নেতা দুলাল মিয়া, জাহাঙ্গীর আলমসহ দলের স্থানীয় নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজপতিগণ উপস্থিত ছিলেন।























