ads

শনিবার , ১২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছুটির দু’দিনে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের ব্যাপক গণসংযোগ

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে ছুটির দু’দিনে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের ব্যাপক গণসংযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সাপ্তাহিক ছুটির দু’দিনে শহরের বিভিন্ন মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ১২ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাগরাকসা ও চাপাতলী এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। ওইসময় তিনি ভোটারদের হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তাদের সহযোগিতা ও রায় প্রত্যাশা করেন।

Shamol Bangla Ads

একইভাবে তিনি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মধ্য গৌরীপুর ও দক্ষিণ-পশ্চিম গৌরীপুর মহল্লায় গণসংযোগ করেন। দু’দিনব্যাপী ওই গণসংযোগকালে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক মাছুদুল আলম সরকার, সমাজসেবক-ব্যবসায়ী সুলতান মাহমুদ সুজন, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট তাজুমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, বাকী বিল্লাহ, মাহবুব হাসান রুবেল, উজ্জল মিয়া, কামরুজ্জামান ফর্সা, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, ছাত্রলীগ নেতা রাকিবুল আলম, রিয়াদ হাসান হাবিলসহ প্রায় অর্ধশতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের জনসভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads