নকলায় নতুন জামাকাপড় কিনতে না পেরে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২১২
নকলায় নতুন জামাকাপড় কিনতে না পেরে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় নতুন প্যান্ট-শার্ট কেনার জন্য কাঙ্খিত পরিমাণ টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে রিমু মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার গণপদ্দি গ্রামে। রিমু গণপদ্দি গ্রামের জেলে সিদ্দিক মিয়ার পুত্র এবং স্থানীয় গণপদ্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিমু বেশ কিছুদিন যাবৎ নতুন প্যান্ট-শার্ট কেনার জন্য তার বাবার কাছে ১ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু দরিদ্র জেলে বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। সোমবার অনেক কষ্টে বাবা সিদ্দিক মিয়া নতুন প্যান্ট-শার্ট কেনার জন্য রিমুর হাতে ৫শ টাকা তুলে দেয়। কিন্তু এ টাকা দিয়ে তার পছন্দের প্যান্ট-শার্ট কেনা সম্ভব হবে না বলে রিমু তার মায়ের কাছে টাকা ফেরত দিয়ে গোপনে তার দাদার ঘরে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রের আত্মহত্যার বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট বিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নলকুড়া ইউপি চেয়ারম্যান ফর্সা ও ২ সদস্য… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মহিলা মার্কেটে সরকারি ঘর পেয়ে খুশি ৯…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads