ঝিনাইগাতীতে মহিলা মার্কেটে সরকারি ঘর পেয়ে খুশি ৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী

খবর টি পড়েছেন : ২১৫
ঝিনাইগাতীতে মহিলা মার্কেটে সরকারি ঘর পেয়ে খুশি ৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত মহিলা মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানের ঘর পেয়ে খুশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী ৯ নারী। ওই নারীরা হচ্ছেন বাকাকুড়া গ্রামের স্বরসতী কোচ, আরতি রানী কোচ, শ্রীমতি কোচ, জোসনা কোচ, শ্রীমতি সুভ্রা কোচ, সুফলা কোচ, চাম্পা ভূঁইয়া কোচ, মৌসুমী রানী কোচ ও পূর্ণিমা কোচ।

Shamol Bangla Ads

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে ওই কর্মহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী নারীদের ব্যবসা করে সাবলম্বী হওয়ার লক্ষ্যে ওই মহিলা মার্কেটি নির্মাণ করে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারের মাধ্যমে ২০১৭ সালে মার্কেটটির নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যেই মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে ওই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আদিবাসী নারীদের মধ্যে। ওই নারীরা ইতিমধ্যেই ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। কথা হয় ওই ব্যবসায়ী নারীদের সাথে। মহিলা মার্কেটে ব্যবসা করার লক্ষ্যে সরকারি ঘর পেয়ে তারা সবাই খুশি। তবে অর্থনৈতিক দৈন্যতার কারণে পুরোপুরিভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলে জানান, ওই ব্যবসায়ী নারীরা। ওই নারী ব্যবসায়ীদের দাবি, সরকার তাদের ব্যবসা করার জন্য ঘর দিয়েছেন। কিন্তু পুঁজির ব্যবস্থা করে দেননি। তাদের দাবি, সরকারি কোন ব্যাংক থেকে তাদের ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হলে তারা ব্যবসা করে সামলম্বী হতে পারবেন।
শেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামসুদ্দিন আহাম্মেদ বলেন, ব্যবসায়ীদের পুঁজির ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে তাদের কিছু করার নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় নতুন জামাকাপড় কিনতে না পেরে অভিমানে স্কুলছাত্রের… পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ চলছে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads