স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক ও ধর্ম ব্যবসায়ীদের হাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রবিবার বিকেলে শহরের ডিসিগেইট মোড়ে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব। ওইসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। সমাবেশে বক্তারা ভাস্কর্যবিরোধী ও ভাঙচুরকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে শেরপুর সরকারি কলেজ গেইট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইট মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে ও মিছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুরুজ, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, যুবলীগ নেতা
আসাদুজ্জামান দুলাল, আব্দুল মতিন, ইব্রাহিম খলিল মেহেদী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুব, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মনোয়ার হোসেন মনু, মিজানুর রহমান মুক্তা, জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, আতিকুর রহমান, তানভীর রহমান পাপ্পু, শাহিদুর রহমান শাহিন, আব্দুল কুদ্দুস মোয়াজসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন।























