জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ ও বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, আওয়ামীলীগনেতা বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা শাহরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক রাজীব কুমার ভৌমিক প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন বিরোধীদের প্রতি সজাগ দৃষ্টি রাখাসহ করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের আহবান জানানো হয়। এসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























