স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন ৫৭টি সমিতির মাঝে মোট ১৭ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
























