ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুরে ২ সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৫ নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মৃত নূর ইসলামের স্ত্রী। ওই ঘটনার সিএনজির আরও অন্তত: ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। এরা হচ্ছে চান মিয়ার স্ত্রী রানী বেগম (৩৫), মেহের আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও ছেলে মামুন মিয়া (২৩)। হতাহতরা সবাই নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার সাড়ে ১২ টার দিকে শেফালী বেগম নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। অন্যদিকে শেরপুর শহর থেকে আরও একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুলতানপুর এলাকায় পৌঁছলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি সিএনজিই রাস্তা থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই শেফালী বেগম মারা যায়। পরে স্থানীয় অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া… পরবর্তী সংবাদ শেরপুরে ৫৭ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads