স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। ৭ নভেম্বর শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের গৃর্দানারায়ণপুরস্থ বিপ্লব লোপা মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রূপম, আকরামুজ্জামান রাহাত, জেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুর, শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, ছাত্রদলের সভাপতি শওকত হোসেন প্রমুখ। ওইসময় জেলা, উপজেলা, শহর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























