ads

শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারীদের পেশাগত দক্ষতা বাড়াতে ডিজিটাল বিষয়বস্তু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুরে নারীদের পেশাগত দক্ষতা বাড়াতে ডিজিটাল বিষয়বস্তু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নারীদের পেশাগত কর্মদক্ষতা বাড়াতে সরকারের আইসিটি বিভাগের উদ্বোগে পরিচালিত দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল বিষয়বস্তু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধন হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে শহরের নওহাটাস্থ ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জানেন দেশের অর্ধেক জনসংখ্যা হলো নারী। আর এই নারীকে কর্মহীন করে বসিয়ে রাখলে জাতীর উন্নয়ন অসম্ভব। নারীকে প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ করে একটি সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর।
জানা যায়, ওই প্রশিক্ষণের প্রতি সেশনে ২০ জন নারীর একসাথে ক্লাশ করার জন্য সুন্দর ল্যাব ও প্রশিক্ষিত কম্পিউটার শিক্ষক রয়েছে। ওই প্রতিষ্ঠানে নারীদের মোট ২৭ দিন এই প্রযুক্তিগত জ্ঞান হাতে কলমে দেওয়া হয়। প্রতিজন শিক্ষার্থীকে দেওয়া হবে শিক্ষা সামগ্রী। ক্লাশ চলাকালীন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকালে ও দুপুরে খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রাজ্জাক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে আসন্ন পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads