ads

রবিবার , ১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২১
ঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গির্জা মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। বাকাকুড়া আদিবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট খেলায় ঝিনাইগাতী,নালিতাবাড়ি,শ্রীবরদী ও হালুয়াঘাট উপজেলার ১৬টি দল অংশ নেয়। হালুয়াঘাটের বিআরবি টিমকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে নেয় শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা আদিবাসী ফুটবল একাদশ।
২০ মিনিট সময়ের,নক আউট পদ্ধতির ফাইনাল রাউন্ডে হালুয়াঘাটের আদিবাসী ফুটবল এবং শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা আদিবাসী ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে ১০ মিনিটের মধ্য হারিয়াকোনা আদিবাসী ফুটবল একাদশের ১৭ নম্বর জার্সি ধারী অলিভ এর পক্ষ থেকে ফ্রি কিকের মাধ্যমে একটি গোল করে। ম্যাচের নির্ধারীত ২০ মিনিট সময় অতিক্রম হলে হালুয়াঘাট আদিবাসী ফুটবল একাদশ অবশেষে পরাজিত হয়।

Shamol Bangla Ads

ওই খেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইউসুফ হারুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ (মাষ্টার),ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন,কাংশা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বকুল চন্দ্র কোচ, ,আওয়ামী লীগ নেত্রী মোছাম্মৎ জোসনা বেগম,খেলার আয়োজক কমিটির ইয়ারশন সাংমা প্রমুখ। খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা ॥… পরবর্তী সংবাদ শেরপুরে উপজেলা চেয়ারম্যান পরিষদ এসোসিয়েশনের সভাপতি নাইম, সম্পাদক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads