ads

শনিবার , ৩১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা ॥ হামলাকারী আটক

খবর টি পড়েছেন : ২৭৩
শ্রীবরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা ॥ হামলাকারী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৩১ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কে সেতুর ওপর ওই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মোতাহারুল ইসলাম লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় হামলাকারী হোটেল শ্রমিক মঞ্জু মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। মঞ্জু পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন পৌরশহরের তাতিহাটি এলাকার বাসা থেকে মোটরসাইকেলযোগে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে কার্যালয় সংলগ্ন সেতুর ওপর এলে মাদকসেবী হোটেল শ্রমিক মঞ্জু পিছন থেকে রড দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করে। এতে লিটনের মাথায় গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী বলেন, আমরা ওই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় হামলাকারীকে আটক ও আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads