ads

শুক্রবার , ৩০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের খাদ্য-বস্ত্র ও চেক বিতরণ

খবর টি পড়েছেন : ২১৬
শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের খাদ্য-বস্ত্র ও চেক বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শুভার্থী সংঘের আয়োজনে বিজয়া পুনর্মিলনী ও জেলা পরিষদের তরফ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য, বস্ত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের গোপাল জিউর মন্দিরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি যাদব ঘোষ।

Shamol Bangla Ads

শুভার্থী সংঘের সভাপতি শংকর ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ নন্দী ও জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সুদেব ঘোষ। শুভার্থী সংঘের সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দ সাহা, জনি ঘোষ, ইন্দ্রজিৎ চাকী, গোপাল ঘোষ, ইউসূফ আলী রবিন, সৌরভ বণিক, তন্ময় মালাকার প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন অসহায় হতদরিদ্রের মাঝে বস্ত্র, ৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী ও ৫০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া শহরের মুন্সীবাজার অটোবাইক স্ট্যান্ড থেকে প্রাপ্ত অর্থ থেকে ১ লক্ষ টাকার চেক শুভার্থী সংঘে অনুদান দেওয়া হয়। সেইসাথে মন্দিরের উন্নয়ন কাজের জন্য শুভার্থী সংঘে আরও ১ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল… পরবর্তী সংবাদ ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (স.) কে কটাক্ষ করে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads