স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলিম জনতা। ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময় এ কর্মসূচী পালন করেন উপজেলা সদর বাজারের সকল ইমাম ও সাধারণ মুসল্লিরা। ঝগড়ারচর সিরাত কমিটির উদ্যোগে ও ঝগড়ারচর তিনানীপাড়া ইসলামী ছাত্রসংঘের আয়োজনে এবং ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু’র সহায়তায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবু সাইদ, মুফতি ইব্রাহিম আজাদি, আলহাজ্ব হাফেজ মো. ইব্রাহিম আল ফাতি, মুফতি মোরশেদ আলম, আলহাজ্ব মো. আব্দুল মোতালেব, মুফতি মিনহাযুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা রইচ উদ্দিন, আলহাজ্ব হযরত মো. ফজলুর রহমান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ঝগড়ারচর বাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. সুলতান মাহমুদ। এদিকে সদর বাজারের চৌরাস্তা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন চাউলহাটি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ, খামরিয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: এমদাদুল হক প্রমুখ। ওইসময় তৌহিদী জনতার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা জুতাপেটা করে দাহ করেন তারা।
























